রিটার্ন ও রিফান্ড নীতিমালা(Return & Refund policy) :
ProgotiBD থেকে আপনি যদি ত্রুটিপূর্ণ অথবা ভুল কোনো প্রোডাক্ট পেয়ে থাকেন, অবশ্যই সেটা আপনি রিটার্ন করতে পারবেন।আমরা শুধুমাত্র সেইসব পণ্য রিটার্ন গ্রহণ করি, যেগুলোতে উৎপাদনজনিত ত্রুটি (manufacturing defect) বা কারিগরি সমস্যার (workmanship issue) কারণে সমস্যা রয়েছে। এছাড়াও, আমাদের পক্ষ থেকে ভুলবশত ভিন্ন বা ভুল পণ্য ডেলিভারি হলে সেটিও রিটার্নের আওতায় পড়বে।
ভুলবশত কোনো পণ্য যদি অর্ডার দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ভুল পণ্যটি ফেরত পাঠানো এবং পুনরায় নতুন পণ্য পাঠানোর খরচটুকু বহন করতে হবে।পন্য গ্রহন না করে ফেরত দিলে অবশ্যই পন্যটি যাতে ক্ষতিগ্রস্থ না হয় বা কোন দাগ-ময়লা না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ঠিকমত প্যাকেটে দিয়ে দিতে হবে।
একই ক্যাটাগরির সকল পণ্যের জন্য রিটার্ন নীতি একরকম নাও হতে পারে। পণ্যভেদে রিটার্ন/রিফান্ড নীতিতে ভিন্নতা থাকতে পারে। অনেক পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি/গ্যারান্টি নীতি পণ্যের বর্ণনাতেই উল্লেখ থাকে।
তৃতীয় পক্ষ বা অন্য কোনো কোম্পানির মাধ্যমে সরবরাহকৃত পণ্যের ক্ষেত্রে, সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব নীতি অনুযায়ী সেবা প্রদান করার দায়িত্ব তাদের। কোনো ক্ষেত্রে তারা যদি তা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ProgotiBD এ জন্য দায়ী থাকবে না।
⚠️ গুরুত্বপূর্ণ শর্তাবলী :
ক্রয়কৃত পণ্য রিফান্ডযোগ্য নয়
(Non-refundable)
যেকোনো সহযোগিতার জন্য আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন।
হটলাইন নম্বরঃ 019 0606 2006
মেইলঃ info@progotibd.com
Tools
Parts & Spares
General Machineries
Steel Construction Materials