Steel Building Repair & Maintenance - SBRM001

৳0

0.00/5 See Reviews

Product code : TGS002

Brand : N/A

Remaining Stock: 1

100% In Stock
- +
● আমরা ঢাকাসহ সমস্ত বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারী করে থাকি।
● ডেলিভারী সময় ২/৩ দিন।
● ডেলিভারী চার্জ ঢাকার মধ্যে ৮০টাকা ঢাকার বাহিরে ১৫০টাকা (১কেজি পর্যন্ত পরবর্তী প্রতি কেজি ২০টাকা করে)।

Details

Steel Building/Shed দীর্ঘস্থায়ী করতে এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি এড়াতে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। স্টিল বিল্ডিংয়ের যাবতীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজগুলোকে ধরন অনুযায়ী বর্ণনা করা হলো:


1. Roofing & Wall Cladding Repair (ছাদ ও ওয়াল শিটিং মেরামত)

বিল্ডিংয়ের অন্যতম প্রধান সংবেদনশীল অংশ হলো এর ছাদ। ঝড়-বৃষ্টি ও রোদের কারণে এতে নানা সমস্যা দেখা দেয়:

● Leak & Crack Repair: সিটিংয়ের  স্ক্র পয়েন্ট বা জয়েন্ট থেকে পানি পড়া বন্ধ করতে সিল্যান্ট (Silicone Sealant) লাগানো এবং ক্ষতিগ্রস্ত জায়গায় ওয়াটারপ্রুফিং মেমব্রেন ব্যবহার করা।

● Damaged Sheet Replacement: মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়া বা ঝড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কালার কোটেড প্লেট ও ইনসুলেটেড স্যান্ডউইচ প্যানেল নতুন করে প্রতিস্থাপন করা।

● Skylight & Clear Sheet Repair: বিল্ডিংয়ের আলো পাওয়ার জন্য ব্যবহৃত প্লাস্টিক/পলিপ্রোপিলিন স্কাইলাইট শিট বয়সের কারণে ভেঙে গেলে বা ঘোলা হয়ে গেলে তা পরিবর্তন করা।


2. Eave Gutter & Downspout Maintenance(ড্রেনেজ ও গাটার মেইনটেন্যান্স)

বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হলে তা ছাদে জমে জং ও লিক তৈরি করে:

● Eave Gutter Cleaning & Re-cladding: জমে থাকা ময়লা, পাতা ও পলি পরিষ্কার করা এবং মরিচা পড়া গাটার রিপেয়ার বা নতুন গাটার সেট করা।
● Downspout Drain Pipe Inspection:  ড্রেন পাইপে কোনো ব্লক থাকলে তা দূর করা এবং ভাঙা পাইপ বদলে দেওয়া।
● Flashing & Ridge Cap Sealing: ছাদে দুটি শিটের সংযোগস্থলে থাকা রিজ ক্যাপ ও ওয়াল ফ্ল্যাশিংয়ের জয়েন্ট সুদৃঢ় করা যাতে পানি ভেতরে ঢুকতে না পারে।


3. Structural Framing Repair(স্ট্রাকচারাল ফ্রেম ও সাপোর্ট মেরামত)

বিল্ডিংয়ের মূল কঙ্কাল বা লোড-বেয়ারিং অংশগুলোর সুরক্ষা সুনিশ্চিত করার কাজ:

● Purlin & Rafter Repair: অতিরিক্ত ওজনের কারণে বাঁকা হয়ে যাওয়া C/Z পার্লিন বা রাফটার সোজা করা কিংবা অতিরিক্ত স্টিল ওয়েল্ডিং করে রিইনফোর্স করা।
● Anchor Bolt & Connection Tightening: কলামের গোড়ার হাই-স্ট্রেন্থ অ্যাঙ্কর বোল্ট এবং ফ্রেমের সংযোগস্থলের বোল্ট চেক করে ঢিলে হয়ে গেলে তা রি-টাইট করা।
● Truss & Bracing Setup: বিল্ডিংয়ের স্থায়িত্ব বাড়াতে ক্রস ব্রেসিং (Cross Bracing) বা স্যাগ রড (Sag Rod) ঢিলে হয়ে গেলে তা আবার সঠিক টেনশনে আনা।


4. Anti-Corrosion & Painting (জং ধরা প্রতিরোধ ও কোটিং)

বাতাসের আর্দ্রতা ও রাসায়নিক ধোঁয়া স্টিলের সবচেয়ে বড় শত্রু। আমরা উন্নত অ্যান্টি-রাস্ট ট্রিটমেন্ট, স্যান্ড ব্লাস্টিং ও হাই-কোয়ালিটি প্রটেক্টিভ পেইন্টিংয়ের মাধ্যমে কাঠামোর মরিচা প্রতিরোধ করে আয়ু বাড়িয়ে দেই।

● Shot Blasting / Wire Brushing: মরিচা ধরা অংশ সেন্ড ব্লাস্টিং, শট ব্লাস্টিং বা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে পুরোপুরি ঘষে পরিষ্কার করা।
● Epoxy Zinc-Rich Primer: মরিচার হাত থেকে বাঁচাতে প্রাথমিক সুরক্ষা স্তর হিসেবে জিংক-রিচ এপক্সি প্রাইমার স্প্রে করা।
● Polyurethane Polyamide Finish Coat: আবহাওয়ার ধকল ও UV রশ্নি থেকে রক্ষা করতে দীর্ঘস্থায়ী ফিনিশিং পেইন্ট বা কোটিং দেওয়া।


5. Doors, Windows & Canopy Maintenance(দরজা, জানালা ও ক্যানোপি মেইনটেন্যান্স)

● Sliding & Rolling Shutter Repair: কারখানার বড় রোলিং শাটার বা স্লাইডিং ডোরের গিয়ার, ট্র্যাক এবং মোটর মেরামত ও লুব্রিকেশন করা।
● Canopy & Drop Shutter Repair: লোডিং-আনলোডিং এরিয়ার ক্যানোপি স্ট্রাকচার মজবুত রাখা এবং ড্রেনেজ ঠিক রাখা।


6. Preventive Maintenance Schedule(নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক মেইনটেন্যান্স)

● Yearly Inspection: বর্ষাকালে প্রবেশের আগে পুরো ছাদ, গাটার, বোল্টিং ও প্রাইমার কোটিং বিশেষজ্ঞ টিম দিয়ে পরীক্ষা করানো।
● Diagnostic Report: কোথায় মেটাল ক্ষয় হচ্ছে বা কতটুকু মেরামত প্রয়োজন তার কারিগরি মূল্যায়ন রিপোর্ট তৈরি করা।

 

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.

Categories Wishlist
Home
Cart Account